নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) পার্থসারথী মজুমদারকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ডোমকল থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন খড়গ্রামের সার্কেল ইন্সপেক্টর (সিআই) সৌম বন্দোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্থসারথী মজুমদার ২০২৪ সালের জানুয়ারি মাসে ডোমকল থানার আইসি হিসেবে যোগ দিয়েছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও থানার প্রশাসনিক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন।
অন্যদিকে, অভিজ্ঞ পুলিশ আধিকারিক সৌম বন্দোপাধ্যায় খড়গ্রামের সিআই হিসেবে দায়িত্ব পালন করার পর এবার ডোমকল থানার দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। তাঁর যোগদানের মাধ্যমে ডোমকল থানার পুলিশি ব্যবস্থাপনায় আরও গতি ও দৃঢ়তা আসবে বলে মনে করা হচ্ছে। বদলির এই সিদ্ধান্ত জেলা পুলিশের প্রশাসনিক রুটিন রদবদল বলে জানা গিয়েছে।
