পারমাণবিক অস্ত্র কি ‘নিরস্ত্রীকরণ শক্তি’? মার্কিন আগ্রাসন নিয়ে কী বলছে সাম্প্রতিক রিপোর্ট?
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে যে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারমাণবিক অস্ত্রই এখনও সবচেয়ে কার্যকর “নিরস্ত্রীকরণ শক্তি” বা ডিটারেন্স হিসেবে বিবেচিত হচ্ছে। সমীক্ষার তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বে মোট ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এই সক্ষমতার ভিত্তিতে বৈশ্বিক শক্তির ভারসাম্য অনেকটাই নির্ধারিত হয়।
বিশ্বে কোন কোন দেশের কাছে কত অস্ত্র রয়েছে — রিপোর্টটি জানাচ্ছে:
১. রাশিয়া — ৫,৪৪৯ টি
২. যুক্তরাষ্ট্র — ৫,২৭৭ টি
৩. চীন — ৬০০ টি
৪. ফ্রান্স — ২৯০ টি
৫. যুক্তরাজ্য — ২২৫ টি
৬. পাকিস্তান — ১৮০ টি
৭. ভারত — ১৭০ টি
৮. ইজরায়েল — ৯০ টি
৯. উত্তর কোরিয়া — ৫০ টি
আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘদিন ধরেই পারমাণবিক সক্ষমতা শক্তির সমীকরণ নির্ধারণের অন্যতম প্রধান উপাদান হিসেবে কাজ করছে। সমীক্ষা বলছে, পশ্চিমা সামরিক জোটগুলির চাপ ও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় বহু দেশই পারমাণবিক শক্তিকে শেষ রক্ষাকবচ হিসেবে দেখে। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই অস্ত্র প্রতিযোগিতা ভবিষ্যতে নিরাপত্তাহীনতা আরও বাড়াতে পারে।
