TOP NEWS

২০২৫ সালে ২০,৯০০টি বিমান হামলা, ৪৩০টি সামরিক অভিযান চালিয়েছে ইজরায়েল

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে তারা বিভিন্ন রণাঙ্গনে প্রায় ২০,৯০০টি বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি ৪৩০টি সামরিক অভিযান পরিচালনা করেছে আইডিএফ। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF)-র মুখপাত্রের এক বিবৃতির ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। বুধবার (৩১ ডিসেম্বর) এক্স-এ দেওয়া পোস্টে IDF-এর মুখপাত্র আভিখাই আদ্রাই জানান, এই সব অভিযান গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান এবং অধিকৃত পশ্চিম তীরে চালানো হয়েছে। ইজরায়েল পশ্চিম তীরকে ‘জুডিয়া ও সামারিয়া’ বলে উল্লেখ করে।

গাজা ও পশ্চিম তীরে অভিযান

বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর অভিযানের মূল লক্ষ্য ছিল হামাসের সামরিক সক্ষমতা দুর্বল করা। IDF-এর দাবি অনুযায়ী, চলতি বছরে তারা—

◾১৯,৫৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে
◾‘সন্ত্রাসী পরিকাঠামো’ হিসেবে চিহ্নিত প্রায় ১৩,৯১০টি স্থাপনা ধ্বংস করেছে
◾প্রায় ২৭০টি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে

ইজরায়েলের দাবি, নিহত হামাসের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন মুহাম্মদ সিনওয়ার, মুহাম্মদ শাবানা, আবদুল্লাহ আবু শামালা এবং রায়েদ সাদ। অধিকৃত পশ্চিম তীরে ইজরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী—

◾প্রায় ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন
◾প্রায় ৭,৪০০ জন ‘ওয়ান্টেড’ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১,১৯০ জন সশস্ত্র ব্যক্তি
◾১,৩০০টিরও বেশি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে
◾কথিত সন্ত্রাসী অর্থায়নের সঙ্গে যুক্ত ১ কোটি ৬৪ লক্ষ শেকেল জব্দ করা হয়েছে
◾হামলার পরিকল্পনায় ব্যবহৃত বলে দাবি করা ডজনখানেক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে

লেবানন সীমান্ত

উত্তর সীমান্তে লেবাননের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে ইজরায়েলি সেনাবাহিনীর দাবি—

◾প্রায় ৩৮০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে
◾প্রায় ৯৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল রকেট উৎক্ষেপণ কেন্দ্র
◾সামরিক ভবন
◾সুড়ঙ্গের মুখ

এছাড়া, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় ১,৯২০টি ঘটনার কথা জানিয়ে তার দায় হিজবুল্লাহর উপর চাপিয়েছে ইজরায়েল।

ইরানে অভিযান

বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানে প্রায় ১,৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। IDF-এর দাবি অনুযায়ী, এই অভিযানে—

◾ইরানের ৩০ জন শীর্ষ সামরিক আধিকারিক
◾১১ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন

ইয়েমেন ফ্রন্ট

ইয়েমেনে ইজরায়েলি সেনাবাহিনীর দাবি—

◾২০টি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে
◾১৮০টি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে
◾প্রায় ২৩০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে
◾এছাড়া, ১৩ জন শীর্ষ হুথি নেতাকে হত্যার দাবিও করা হয়েছে

২০২৫ সালে ইজরায়েলি সেনার মৃত্যু

এদিকে, ইজরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৫ সালে বিভিন্ন ঘটনায় মোট ১৫১ জন ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী—

◾৯১ জন সেনা সামরিক অভিযানে বা ‘শত্রুতামূলক হামলা’-য় প্রাণ হারিয়েছেন
◾২১ জন সেনা আত্মহত্যা করেছেন

বাকিরা অস্ত্র দুর্ঘটনা, পথ দুর্ঘটনা ও অপরাধমূলক ঘটনায় মারা গেছেন
আত্মহত্যার ঘটনাগুলির মধ্যে—

◾১৩টি ঘটেছে সেনাঘাঁটির বাইরে
◾আটটি ঘটেছে ঘাঁটির ভিতরে
◾১১ জন ছিলেন বাধ্যতামূলক সামরিক পরিষেবায় নিযুক্ত
◾একজন ছিলেন পেশাদার সেনা
◾নয়জন ছিলেন রিজার্ভ সেনা
◾পাঁচজনের আগে থেকেই মানসিক চিকিৎসা চলছিল বা মানসিক সমস্যার লক্ষণ ছিল

ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা ২০২৪ সালের সমান থাকলেও ২০২২ সালে এই সংখ্যা ছিল ১৪। IDF-এর মতে, সাম্প্রতিক বছরগুলিতে এই বৃদ্ধির কারণ গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিক প্রভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!