ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: প্রথম পরমাণু-চালিত সাবমেরিন প্রকাশ্যে আনল উত্তর কোরিয়া। এই ধরনের পরমাণু-চালিত সাবমেরিন উত্তর কোরিয়ার নৌ-ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র (KCNA) প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট প্রায় ৮,৭০০ টন। যা আকারের দিক থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-ক্লাস অ্যাটাক সাবমেরিনের সঙ্গে তুলনীয়। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরমাণু-চালিত সাবমেরিন উত্তর কোরিয়ার নৌ-ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু শক্তিচালিত হওয়ায় এই সাবমেরিন দীর্ঘ সময় জলের নীচে থাকতে সক্ষম হবে এবং দূরপাল্লার অভিযানে অংশ নিতে পারবে। তবে পরমাণু-চালিত সাবমেরিন প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি পিয়ংইয়ংয়ের কৌশলগত সামরিক সক্ষমতা ও প্রতিরোধ শক্তি বাড়ানোর ইঙ্গিত দেয়। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে কেন্দ্র করে কোরিয় উপদ্বীপ ও পূর্ব এশিয়া অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও তীব্র হতে পারে, বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
