২০২৬ বিধানসভা নির্বাচন: ডোমকলে সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান
নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে চাঙা করতে এবং সম্ভাব্য প্রার্থীদের সামনে আনতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ডোমকল বিধানসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান ঘোষণা করেন, ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন মোস্তাফিজুর রহমান…
