“জনগণ কি সরকারের দাস?” শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে শহরছাড়া করার নির্দেশে পুলিশকে ধমক বোম্বে হাইকোর্টের
ডিডি ডিজিটাল ডেস্ক: শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ ও ভিন্নমত পোষণের কারণে কোনো রাজনৈতিক কর্মীকে শহরছাড়া করা যায় না—মুম্বই পুলিশের একটি বিতর্কিত আদেশের ওপর হাতুড়ি মেরে এই ঐতিহাসিক রায় দিল বোম্বে হাইকোর্ট। এক রাজনৈতিক কর্মীর ওপর জারি করা এক বছরের ‘তড়িপার’ বা বহিষ্কারের নির্দেশ খারিজ করে বিচারপতি মাধব জে জামদার মুম্বই পুলিশকে নজিরবিহীনভাবে ভর্ৎসনা করেছেন। পুলিশের উদ্দেশে আদালতের…
