লক্ষ্য ‘চতুর্থ দফা’: ১০ দফা অঙ্গীকার নিয়ে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ
ডেইলি ডোমকল, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় চমক শাসক শিবিরের। শুক্রবার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উন্নয়নের চাকা’ সচল রাখতে এবং জনকল্যাণমূলক প্রকল্পের পরিধি আরও বিস্তৃত করতে ১০টি মূল অঙ্গীকার বা ‘প্রতিজ্ঞা’র কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। চতুর্থবার ক্ষমতায় ফিরলে এই ১০টি পথ ধরেই সরকার পরিচালিত হবে বলে…
