বছরে মিলত ১২টি সিলিন্ডার, এবার উজ্জ্বলা যোজনার সিলিন্ডারের সংখ্যা কমিয়ে ৪ করল কেন্দ্র
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সাধারণ ও মধ্যবিত্ত মানুষের রান্নাঘরের বাজেটে বড়সড় টান পড়তে চলেছে। কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’-র আওতায় দরিদ্র পরিবারগুলিকে দেওয়া বার্ষিক ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা এক ধাক্কায় কমিয়ে মাত্র ৪টি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছেন। সরকারের দাবি, উজ্জ্বলা…
