প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে বাজিমাত মুর্শিদাবাদের সানার, কৃষক কন্যার সাফল্যে গর্বিত জেলা
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC)-এ প্রথম প্রচেষ্টাতেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করলেন সাগরদিঘির কাবিলপুর গ্রামের কৃষক কন্যা সানা আজমি। ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষায় তিনি সারা দেশের মেধাতালিকায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ৭৬৪ অর্জন করেছেন। শুক্রবার ফলাফল প্রকাশের পর থেকেই সানার এই সাফল্যে খুশির হাওয়া বইছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং গোটা…
