কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুজয় পাল, সুপারিশ সুপ্রিম কোলেজিয়ামের
ডেইলি ডোমকল, কলকাতা: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কোলেজিয়াম। সোমবার কোলেজিয়াম আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ পাঠায়। বিচারপতি সুজয় পালের মূল আদালত মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেখান থেকেই তাঁকে গত বছরের জুলাই মাসে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছিল।…
