১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দাবি বিরোধীদের
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ১৯৯৫ সালের একটি পুরনো মামলায় শুক্রবার রাতে পটনার বাসভবন থেকে গ্রেফতার হলেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। আদালতের নির্দেশ অমান্য করে শুনানিতে হাজিরা না দেওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করেছে পটনা পুলিশ। পটনার সিটি এসপি ভানু প্রতাপ সিং জানিয়েছেন, গার্দানিবাগ থানায় দায়ের করা এই মামলাটি ভারতীয় দণ্ডবিধির (IPC) অধীনে ছিল, যা বর্তমানে ভারতীয় ন্যায়…
