জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভয়াবহ দাবানল: বিস্তীর্ণ বনাঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত, আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি বনবিভাগের একাধিক এলাকায় এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বনাঞ্চলের এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে এবং তা যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বন দফতর, ফরেস্ট প্রোটেকশন ফোর্স এবং স্থানীয় বাসিন্দারা। সরকারি সূত্রে জানা গেছে, রাজৌরির খাড়িয়ান, আন্দ্রোলা, চাক্কলি, মিয়াহাদি এবং বাথুনি…
