গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, সাগরপাড়ায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সাগরপাড়া থানার এক সিভিক ভলান্টিয়ার। ধৃত যুবকের নাম শাহিন আলি। মঙ্গলবার রাতে ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। একজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ ওঠায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই শাহিন আলি তাঁকে উত্যক্ত…
