দিল্লির মালব্য নগরের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ২০; বহু বিদেশি নাগরিকের হতাহতের আশঙ্কা
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানীতে সাতসকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকার ‘মিকাসা ইন’ নামক একটি হোটেলে এই বিপর্যয়টি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে বেশ কয়েকজনকে জীবিতাবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, প্রাণহানি এড়ানো যায়নি। দমকল বাহিনী সূত্রে…
