গবাদি পশু চুরির সন্দেহে পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে
ডেইলি ডোমকল, রাঁচি: গবাদি পশু চুরির সন্দেহে পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় বুধবার রাতে এক ৪৫ বছর বয়সি মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জানুয়ারি) রাতে পোরাইয়াহাট থানার অন্তর্গত মাতিহানি গ্রামে। নিহত ব্যক্তির নাম পাপ্পু আনসারি। তিনি পাঠারগামা থানার আওতাধীন রানিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,…
