আস্থা নেই রাজ্জাকে, জলঙ্গিতে লড়াইয়ে এবার বিশ্বের ‘কনিষ্ঠতম শিক্ষক’ বাবর আলি
নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় বড়সড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের বাজি এবার কোনো পেশাদার রাজনীতিক নন, বরং বিশ্বজুড়ে সমাদৃত এক শিক্ষাব্রতী। তিনি বাবর আলি— যাঁর পরিচয় কেবল একজন শিক্ষক হিসেবে নয়, বরং সমাজ সংস্কারক হিসেবেও। মঙ্গলবার কালীঘাট থেকে ২৯১ আসনের যে তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে…
