দেশের ইতিহাসে প্রথম: সুপ্রিম কোর্টে সশরীরে সওয়াল মমতার, নির্বাচন কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। এই প্রথম রাজ্যের কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী সশরীরে শীর্ষ আদালতে উপস্থিত হয়ে নিজের রাজ্যের মানুষের হয়ে সওয়াল করলেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা পিটিশনের ভিত্তিতে বুধবার নির্বাচন কমিশনকে (EC) নোটিশ জারি করেছে সুপ্রিম…
