মুখ্যসচিবসহ শীর্ষ আমলাদের অপসারণে ক্ষুব্ধ মমতা, নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ
ডেইলি ডোমকল, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রশাসনিক স্তরে নজিরবিহীন রদবদল ঘিরে তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত। সোমবার মাঝরাতে নির্বাচন কমিশনের এক নির্দেশে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীসহ একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে “গণতন্ত্রের কণ্ঠরোধ” এবং “বিজেপির অঙ্গুলিহেলনে চালিত” বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার…
