নাবালককে ‘প্রাপ্তবয়স্ক’ সাজিয়ে জেল! পুলিশকে ভর্ৎসনা করে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগে বেআইনিভাবে দু’মাসেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকা এক নাবালককে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে পাটনা হাই কোর্ট। আদালত বিহার সরকারকে এক মাসের মধ্যে এই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে বলেছে। বিচারপতি রাজীব রঞ্জন প্রসাদ ও বিচারপতি রীতেশ কুমারের ডিভিশন বেঞ্চ মামলার তদন্তকারী আধিকারিকের (আইও) তীব্র সমালোচনা করে জানিয়েছে,…
