হরমুজ প্রণালী বন্ধে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা, তেল মজুতে ‘স্বস্তিদায়ক’ অবস্থানে ভারত
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ‘হরমুজ প্রণালী’ ইরানের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ভারত সরকার দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, অপরিশোধিত তেল ও গ্যাসের মজুত নিয়ে ভারত বর্তমানে একটি ‘স্বস্তিদায়ক’ অবস্থানে রয়েছে। ইসলামিক রেভল্যুশনারি…
