TOP NEWS

উমর-শারজিলের জামিন খারিজ, ‘অন্যায় ও অবিচার’ লিখলেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন সুপ্রিম কোর্টের খারিজের সিদ্ধান্তকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন স্তরে। বুধবার সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ বললেন, এই সিদ্ধান্ত “চরমভাবে হতবাক করার মতো, অন্যায় ও অবিচারমূলক”।

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, উমর খালিদ ও শারজিল ইমামের বিরুদ্ধে সরাসরি কোনো হিংসাত্মক ঘটনার অভিযোগ নেই; তাঁদের বিরুদ্ধে মূলত ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ তাঁদের বক্তব্যের একাধিক ভিডিও প্রকাশ্যে রয়েছে, যেখানে তাঁরা স্পষ্টভাবে হিংসার বিরোধিতা করেছেন।

প্রশান্ত ভূষণ বলেছেন, বিচার শুরু না হয়েই তাঁরা প্রায় পাঁচ বছর ধরে কারাবন্দি রয়েছেন। তা সত্ত্বেও, পরিচয় গোপন রাখা ‘সুরক্ষিত সাক্ষী’-দের পুলিশের বক্তব্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জামিন নাকচ করেছে বলে অভিযোগ। এই সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক এবং এটি সংবিধানস্বীকৃত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের প্রতি এক প্রকার উপহাসের শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!