ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে সওয়াল করে তিনি বলেন, তেহরান যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যায়, তবে তার বিরুদ্ধে হামলা সমর্থনযোগ্য।
একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, “ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখে, তবে আমি ইরানের ওপর হামলার পক্ষে। আর যদি তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যায়, তাহলে হামলা অবিলম্বে হওয়া উচিত।”
ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তাঁর এই বক্তব্য ইরান–মার্কিন সম্পর্ককে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
