DD Desk

​DD Desk serves as the collective voice and editorial backbone of our publication. This page features articles, reports, and in-depth analysis compiled by our dedicated team of writers, researchers, and subject-matter experts. Explore the latest breaking news, exclusive features, and thought-provoking commentary, all brought to you through rigorous fact-checking and unbiased reporting by the DD Desk editorial unit.

আপনার কি রান্নার গ্যাস আছে? সাবধান! এই কাজটি না করলে বন্ধ হতে পারে পরিষেবা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাস (LPG) পরিষেবায় স্বচ্ছতা আনতে এবং ভর্তুকির অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এখন থেকে দেশের সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাই বা ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে,…

Read Full News

ইসলামপুরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ডোমকলের ব্যক্তির, ‘পরিকল্পিত খুন’ অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর ও ডোমকল: সাতসকালে কলা বাগান থেকে উদ্ধার করা হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার রায়পুর কালিতলা মাঠের এক কলা বাগানে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম শরিফুল আনসারী (৪০)। তাঁর বাড়ি ডোমকলের রমনা…

Read Full News

মুখ্যসচিবসহ শীর্ষ আমলাদের অপসারণে ক্ষুব্ধ মমতা, নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ

ডেইলি ডোমকল, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রশাসনিক স্তরে নজিরবিহীন রদবদল ঘিরে তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত। সোমবার মাঝরাতে নির্বাচন কমিশনের এক নির্দেশে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীসহ একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে “গণতন্ত্রের কণ্ঠরোধ” এবং “বিজেপির অঙ্গুলিহেলনে চালিত” বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার…

Read Full News

নন্দীগ্রাম ও ভবানীপুরে পদ্মের প্রার্থী বিরোধী দলনেতা: লড়াই ‘মমতা বনাম শুভেন্দু’

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১৪৪ জনের এই তালিকায় সবথেকে বড় চমক নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। গতবারের জয়ী কেন্দ্র নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকেও শুভেন্দুকে প্রার্থী করে তৃণমূল সুপ্রিমোকে সরাসরি চ্যালেঞ্জ…

Read Full News

কাবুলের হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: মৃত্যুমিছিল ছাড়াল ৪০০, পাক-আফগান সীমান্তে যুদ্ধের মেঘ!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল-এ মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলার ঘটনায় শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেছে তালিবান সরকার। যদিও ইসলামাবাদ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। তালিবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৪০০-তে…

Read Full News

২০২৬ বিধানসভা নির্বাচন: ডোমকলে সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে চাঙা করতে এবং সম্ভাব্য প্রার্থীদের সামনে আনতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ডোমকল বিধানসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান ঘোষণা করেন, ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন মোস্তাফিজুর রহমান…

Read Full News

গণতন্ত্রের পবিত্রতা রক্ষার রক্ষাকবচ: কী এই মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশন রবিবার চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সব অঞ্চলে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কন্ডাক্ট)। ঘোষিত সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে আগামী ২৩ ও ২৯ এপ্রিল। অন্যদিকে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক…

Read Full News

দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ৪ মে ফল ঘোষণা; চতুর্থ মেয়াদের লক্ষ্যে মমতা, বড় লড়াইয়ের প্রস্তুতিতে বিজেপি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের বহুল প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন এবার অনুষ্ঠিত হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। রবিবার এই সূচি ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের তারিখও। তবে অন্যান্য রাজ্যে এক দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে ভোট…

Read Full News

চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, মে মাসের ৪ তারিখ ফলাফল

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভারতের নির্বাচন কমিশন (ECI) আজ আনুষ্ঠানিকভাবে চার রাজ্য—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৮২৪টি আসনের ভাগ্য নির্ধারিত হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এই নির্বাচনগুলিতে মোট ১৭.৪ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ…

Read Full News

১৭০ দিন পর জেল মুক্তি ওয়াংচুকের, মোদী সরকারের তীব্র সমালোচনা অখিলেশ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন লাদাখের বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা আইন (NSA) বা ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট’-এর ধারাসমূহ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, সোনম ওয়াংচুকের গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছেন সমাজবাদী…

Read Full News
error: Content is protected !!