আক্রোশ থেকেই নদিয়ায় প্রতিমা ভাঙচুর, সাম্প্রদায়িক রঙ লাগানোর মরিয়া চেষ্টা বিজেপির, শান্তির বার্তা পুলিশের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: নদিয়া জেলার শান্তিপুরে একাধিক হিন্দু দেবদেবীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কও দানা বেঁধেছে। একটি কুমোরের কর্মশালার বাইরে রাখা ছিল দেবী কালী ও দেবী সরস্বতীর মূর্তি। সেগুলোকে ভাঙচুর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৫ ও ৬ জানুয়ারি…

Read Full News

এসআইআর নিয়ে মানসিক চাপের অভিযোগ, রাজ্যে দু’জনের মৃত্যুতে উদ্বেগ

ডেইলি ডোমকল, কলকাতা: রাজ্যে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে মানসিক চাপের অভিযোগের মধ্যেই মঙ্গলবার রাজ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত উদ্বেগ ও মানসিক চাপই তাঁদের মৃত্যুর অন্যতম কারণ। কোচবিহারের বড় হলদিবাড়ি এলাকার বাসিন্দা মালিন রায় (৫৫) স্ট্রোকে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান। পরিবারের সদস্যদের দাবি,…

Read Full News

বিজেপির আইটি সেলের তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করছে কমিশন: এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ডেইলি ডোমকল, গঙ্গাসাগর: রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া পরিচালনার জন্য নির্বাচন কমিশন বিজেপির আইটি সেল দ্বারা তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করছে বলে অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা…

Read Full News

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ওড়িশায় নিহত জুয়েলের মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন খলিলুর

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: কথা রেখে ওড়িশায় খুন হওয়া নিহত জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহত যুবকের মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল সাংসদ খলিলুর রহমান। জুয়েল রানার অকাল প্রয়াণে শোকাহত পরিবারের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি,…

Read Full News

একাধিক ব্যক্তির কাছে ভারতের ভোটার কার্ড-বাংলাদেশের পাসপোর্ট, এসআইআর-এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য

ডেইলি ডোমকল, কলকাতা: রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অন্তত ১৪ জনের কাছে একইসঙ্গে ভারতীয় ভোটার পরিচয়পত্র (ইপিক কার্ড) এবং বাংলাদেশের পাসপোর্ট রয়েছে বলে জানতে পেরেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। প্রশ্ন উঠছে, কিভাবে তাঁরা বাংলাদেশের পাসপোর্টধারী হওয়ার পরও ভারতের ভোটার কার্ড বানালেন! সূত্রের খবর, ১৪ জন ব্যক্তি আদতে…

Read Full News

খামখেয়ালি ও অপরিকল্পিত এসআইআর বন্ধ করুন: উদ্বেগ জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর

ডেইলি ডোমকল, কলকাতা: রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কমিশনকে সতর্ক করে তিনি বলেন, এই বিতর্কিত প্রক্রিয়া অব্যাহত থাকলে “গণহারে ভোটাধিকার কেড়ে নেওয়া” এবং ভারতের গণতান্ত্রিক ভিত্তির উপর “অপূরণীয় ক্ষতি” ডেকে আনতে পারে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের…

Read Full News

জাদু চলছে—জীবিত নাগরিকরা উধাও হয়ে যাচ্ছেন: এসআইআর নিয়ে কমিশনকে তোপ অভিষেকের

ডেইলি ডোমকল, আলিপুরদুয়ার: নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়তৃণমূল সাংসদ। উত্তরবঙ্গের বিজেপি-প্রভাবিত এলাকা আলিপুরদুয়ারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচন কমিশনের চলতি বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন—এসআইআর) প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “জ্ঞানেশ…

Read Full News

ভৈরব নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, হরিহরপাড়ায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়া: ভৈরব নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাটি হরিহরপাড়া থানার অন্তর্গত ধরমপুর পঞ্চায়েতের কালোদিয়াড় এলাকায় ভৈরব নদীর। স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে…

Read Full News

এসআইআর-এ সবচেয়ে বেশি বিপদ হিন্দুদের: দাবি কান্তি গাঙ্গুলির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দুরা—এমনই দাবি করলেন প্রবীণ সিপিআই(এম) নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। তিনি বলেন, তিনি এসআইআর প্রক্রিয়ার বিরোধী নন, তবে এত বড় কাজ মাত্র দু’-তিন মাসের মধ্যে শেষ করা ঠিক হয়নি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, “আমি এসআইআর-এর…

Read Full News

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী, স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে মীনা

ডেইলি ডোমকল, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন নন্দিনী চক্রবর্তীIAS । রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর নিয়োগে অনুমোদন দেওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী আটজন সিনিয়র আইএএস অফিসারকে টপকে মুখ্যসচিব পদে নিযুক্ত হলেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যে বিধানসভা নির্বাচনের…

Read Full News
error: Content is protected !!