TOP NEWS

‘কাজের চাপ সহ্য করতে পারছি না, বিদায়’, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী বিএলও

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ফের এক বিএলও-র মৃত্যু। রবিবার পুরুলিয়া জেলার রণিবাঁধ বিধানসভা এলাকায় এক বুথ লেভেল অফিসার (BLO)-এর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদের কারণেই তিনি চরম সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিএলও-র নাম হরধন মণ্ডল।…

Read More

বাংলাদেশকে ইসরায়েলি ধাচে ‘শিক্ষা দেওয়া উচিত’, গণহত্যা চালাতে উস্কানি শুভেন্দুর!

ডেইলি ডোমকল, কলকাতা: অশান্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। দফায় দফায় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, প্রতিবাদ-বিক্ষোভে কার্যত অস্থির ইউনূস সরকার। এই অশান্তির আবহে সংখ্যালঘু যুবক দীপু দাস-কে পুড়িয়ে হত্যা করা হয়। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে প্রতিবাদ ও আন্দোলন আছড়ে পড়ে দিল্লি, কলকাতা, আগরতলা সহ…

Read More

বাংলা ভাষায় কথা বলা অপরাধ নয়: জুয়েল খুনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

ডেইলি ডোমকল, কলকাতা: বিজেপি-শাসিত একাধিক রাজ্যে লাগাতার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাগুলিকে ‘নির্মম ও অমানবিক’ মন্তব্য করে তিনি বলেন, “শুধুমাত্র বাংলাভাষী হওয়ার কারণে কাউকে নিশানা করা সম্পূর্ণ অসাংবিধানিক এবং নিন্দনীয়।” গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যেই…

Read More

বাংলার ৩১.৩৮ লক্ষ ভোটারকে নোটিস, আজ রাজ্যজুড়ে শুরু এসআইআরের শুনানি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আজ (শনিবার) রাজ্যজুড়ে শুরু হচ্ছে এসআইআরের শুনানি পর্ব। রাজ্যের ৩,২৩৪ কেন্দ্রে এই শুনানি করা হবে। বাংলার ৩১.৩৮ লক্ষ ভোটারকে নোটিস জারি করে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার প্রামাণ্য নথি হিসাবে যা জমা দেবেন, তার যথার্থতা প্রমাণে সব থেকে বেশি জোর দিতে বলা…

Read More

বিজেপির বিদ্বেষের ফল বাঙালি শ্রমিক খুন: জুয়েলের মৃত্যুতে পদ্ম শিবিরকে তোপ তৃণমূলের

ডেইলি ডোমকল, কলকাতা: ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের গণপিটুনি ও খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়াল রাজ্যের শাসক দল তৃণমূল। ওড়িশায় এক বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনা বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিরুদ্ধে চলা লাগাতার হয়রানির ফল বলেই তোপ দাগল ঘাসফুল শিবির। ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ২১ বছর বয়সী জুয়েল রানাকে খুনের ঘটনায় বিজেপির…

Read More

২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন: সুর চড়ালেন মমতা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এসআইআর নিয়ে একযোগে নির্বাচন কমিশন ও গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বললেন, “বাংলাকে জব্দ করতে চাইছে, ওদের স্তব্ধ করব। বিজেপি রইল পিছুর টানে, কাঁদবে তুমি কাঁদবে। আমরা যা লক্ষ্য করলাম ১.৫ কোটি নাম বাদ দিতে হবে। বিজেপি খোকাবাবুদের আবদার। হাত ঘুরিয়ে…

Read More

ভারত হিন্দু রাষ্ট্র, এটাই সত্য: সংবিধানকে খাটো করে বিতর্কে ভাগবত

ডেইলি ডোমকল, কলকাতা: ‘ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং এর জন্য কোনও সাংবিধানিক অনুমোদনের প্রয়োজন নেই, কারণ তা সত্য’। কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন মোহন ভাগবত। ধর্মনিরপেক্ষতা নয়, বরং ভারতের ধর্মীয় চরিত্র নির্ধারণের সংজ্ঞা আরও একবার শোনা গেল সঙ্ঘ প্রধানের গলাই। এদিন তিনি বলেন, যতক্ষণ দেশের মানুষ হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য এবং…

Read More

খসড়া ভোটার তালিকা: নাম ও পদবির ভুলে সন্দেহজনক ভোটার প্রায় ২৫ লক্ষ

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর পর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। নাম ও পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছেন। নাম ও পদবির সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও)। খসড়া তালিকায় যে সমস্ত ভোটারদের বা তাঁদের আত্মীয়দের…

Read More
error: Content is protected !!