TOP NEWS

ইসলামপুরে আম বাগান থেকে উদ্ধার ৫টি সকেট বোমা; চাঞ্চল্য এলাকায়

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: গভীর রাতে গোপন অভিযানে বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। বুধবার রাতে হুরশি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরকাটি আম বাগান থেকে ৫টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দরকাটি এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশি দল। তল্লাশি চলাকালীন বাগানের ভেতরে একটি পরিত্যক্ত নাইলন ব্যাগ পড়ে থাকতে দেখেন তদন্তকারীরা। ব্যাগটি তল্লাশি করতেই তার ভেতর থেকে ৫টি সকেট বোমা উদ্ধার হয়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা অসৎ উদ্দেশ্যে বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

এদিকে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডকে (BDDS) খবর দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ বাহিনী মোতায়োন করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে ওই এলাকার কাছে বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!