ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আমেরিকা পারলে, ভারত কেনো নয়। সন্ত্রাসবাদীদের ধরতে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছেন হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান থেকে ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ডকে দেশে ফিরিয়ে আনতে পারেন।
VIDEO | Mumbai: "If Trump can send his forces and capture the Venezuelan leader (referring to Venezuelan President Nicolas Maduro), then why can't PM Modi send our army to Pakistan and capture the attackers of 26/11 Mumbai terror attack Masood Azhar, if Trump can do it, so can… pic.twitter.com/td1inarkfM
— Press Trust of India (@PTI_News) January 4, 2026
রবিবার মুম্বইয়ের গোভান্ডিতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মিম প্রধান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁর দেশ থেকে আটক করে নিয়ে আসতে পারেন, তবে ভারতও বিদেশে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। ওয়াইসির কথায়, “যদি যুক্তরাষ্ট্র এটা করতে পারে, তবে ভারত কেন পারবে না? প্রধানমন্ত্রী মোদি চাইলে পাকিস্তানে গিয়ে ২৬/১১ হামলার মাস্টারমাইন্ডকে ধরে ভারতে আনতে পারেন।” বিদেশে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এআইএমআইএম নেতা।
