TOP NEWS

‘ট্রাম্প ভালভাবেই জানেন’: মাদুরোর মত পুতিনকেও আটকের ইঙ্গিত জেলেনস্কির!

(Ukrainian President Volodymyr Zelensky || Image Credit: X)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরোক্ষভাবে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, যদি কোনও স্বৈরশাসকের সঙ্গে মাদুরোর মতো আচরণ করা যায়, তবে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত! তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালভাবেই জানেন। এক সাংবাদিক সম্মেলনে মাদুরো আটক প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, “এ বিষয়ে আমি আর কীই বা বলতে পারি? যদি স্বৈরশাসকদের সঙ্গে এভাবে আচরণ করা যায়, তবে যুক্তরাষ্ট্র জানে তাদের পরের কাজ কী হওয়া উচিত।”

জেলেনস্কির এই মন্তব্যে সরাসরি কোনও নাম উল্লেখ না থাকলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর বক্তব্যের ইঙ্গিত স্পষ্টতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জেলেনস্কির এই মন্তব্যকে আন্তর্জাতিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মাদুরোকে ঘিরে মার্কিন সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই জেলেনস্কির এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে জল্পনা উসকে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!