মঙ্গলে শপথ নেবেন তারেক রহমান, সোমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করেছে বিএনপি। দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতির পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের দল। এই জয়ে প্রধান ভূমিকা পালন করে এবং দেশে ফিরেই ‘নায়ক’ হয়ে উঠেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামই চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে।
এই বিশেষ আবহে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হওয়া এই ফোনালাপে কী বার্তা আদান-প্রদান হয়েছে, তা জানা না গেলেও, এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুধু ফোনেই শুভেচ্ছা জানানো নয়, বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ফুল এবং মিষ্টিও পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই শুভেচ্ছা উপহার শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে তারেক রহমানের কার্যালয়ে পৌঁছায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন উপহারসামগ্রী গ্রহণ করেন। ১৭ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার প্রাক্কালে প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সৌজন্য বার্তা দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
