TOP NEWS

গবাদি পশু চুরির সন্দেহে পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে

(Representation Image)

ডেইলি ডোমকল, রাঁচি: গবাদি পশু চুরির সন্দেহে পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় বুধবার রাতে এক ৪৫ বছর বয়সি মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জানুয়ারি) রাতে পোরাইয়াহাট থানার অন্তর্গত মাতিহানি গ্রামে। নিহত ব্যক্তির নাম পাপ্পু আনসারি। তিনি পাঠারগামা থানার আওতাধীন রানিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, গবাদি পশু চুরির অভিযোগে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি পাপ্পু আনসারিকে মারধর করে, যার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) জে পি এন চৌধুরী জানান, কীভাবে ঘটনাটি ঘটল এবং কারা এই অপরাধে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় বলেও তিনি জানান। ডিএসপি আরও বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড ছিল এবং তিনি একাধিকবার জেলেও গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!