“শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ মনে করছে মোদি সরকার”: ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে বিঁধলেন সনিয়া গান্ধি

ডিডি ডিজিটাল ডেস্ক: নিট প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারা নিয়ে দেশজুড়ে চলতে থাকা ছাত্র আন্দোলন দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে কটাক্ষ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। কেন্দ্রকে আক্রমণ তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকার প্রতিবাদী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে দেশের শত্রু হিসেবে বিবেচনা করছে। শুক্রবার ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত এক নিবন্ধে সনিয়া অভিযোগ করেন, দেশের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করছে। কিন্তু কেন্দ্র সরকার সেই দাবি শোনার পরিবর্তে চরম নিষ্ঠুরতা ও ভীরুতার পরিচয় দিচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সনিয়া গান্ধী লেখেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের এই অমানসিক অত্যাচার বর্তমান কেন্দ্রের রাজত্বে প্রথম নয়। উদাহরণ টেনে তিনি বলেন, সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনী যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছিল, তা দেশের মানুষ ভোলে নি। দেশের নামোজ্জ্বল মহিলা কুস্তিগীরদের আন্দোলনের সময় যে নজিরবিহীন নিপীড়ন চালানো হয়েছিল, তা স্মৃতি থেকে মুছে ফেলা অসম্ভব।

প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং পরীক্ষা ব্যবস্থার ক্রমাবনতির বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিদিন আরও জোরালো হচ্ছে। সনিয়া গান্ধীর মতে, তরুণ সমাজ তাদের সাহসের পরিচয় দিয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করছে, অথচ সরকার চরম দমনপীড়ন চালিয়ে তাঁদের কণ্ঠরোধ করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!