একলা চলো নীতি কংগ্রেসের: বাংলায় ২৯৪ আসনেই লড়বে হাত শিবির, ভাঙল বাম-জোটের সমীকরণ
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো জোট নয়, বরং ‘একলা চলো’ নীতিতেই আস্থা রাখল ভারতের জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এককভাবে প্রার্থী দেবে শতাব্দীপ্রাচীন এই দল। এর ফলে ২০১৬ সাল থেকে চলে…
