মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ল পিক-আপ ভ্যান, ৪ শিশু ও ৪ মহিলাসহ নিহত ৮
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মন্দির দর্শন করে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনার সাক্ষী হলো মহারাষ্ট্রের সোলাপুর জেলা। রবিবার বিকেলে সোলাপুরের মালশিরাস তহসিলের তান্দুলওয়াদি গ্রামের কাছে একটি যাত্রীবাহী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর কুয়োতে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় চারজন মহিলা এবং চারজন শিশুসহ মোট ৮ জনের নির্মম মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়…
