পুনের তথ্যপ্রযুক্তি সংস্থায় আচমকা তালা, বিপাকে ৭০০ কর্মী! প্রতারণার অভিযোগে গ্রেফতার সিইও
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কর্মীদের বেতন না দিয়ে এবং কোনো আগাম নোটিশ ছাড়াই আচমকা দপ্তর বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুনের হিনজেওয়াড়ির আইটি সংস্থা ‘থিংক টেকনোলজি ইন্ডিয়া’ (Thynk Technology India)-র বিরুদ্ধে। এর ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সদ্য পাস করা তরুণ ও ইন্টার্ন মিলিয়ে প্রায় ৭০০-রও বেশি কর্মী রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। বকেয়া বেতন না দেওয়া, চেক বাউন্স…
