শিবসেনায় ফের সংকট! দিল্লিতে সাংসদদের উপস্থিত থাকার ‘হুইপ’ জারি উদ্ধব শিবিরের, দলবদল রুখতে স্পিকারকে চিঠি
ডিডি, ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের সেই বিধায়ক বিদ্রোহের কালো স্মৃতি কি আবার ফিরে আসতে চলেছে উদ্ধব ঠাকরের শিবিরে? মহারাষ্ট্রের রাজনীতিতে এখন এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। শিবসেনা (UBT)-র ৯ জন লোকসভা সাংসদের মধ্যে “ছয় থেকে সাতজন” সাংসদ একনাথ শিন্দের নেতৃত্বাধীন শাসক শিবসেনায় যোগ দিতে পারেন—এমনই এক তীব্র জল্পনার মাঝে বুধবার দলের সমস্ত সাংসদদের জন্য জরুরি…
