সোশাল মিডিয়া নয়, প্রকৃত জ্ঞান অর্জনের ভান্ডারই বই: তরুণদের বার্তা মহকুমা শাসকের
নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলের বই ও পৌরমেলার মঞ্চ থেকে বইপাঠের গুরুত্ব এবং পরিচ্ছন্ন শহর গঠনের আহ্বান জানালেন ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের উচিত নিয়মিত বই পড়া এবং বইপাঠের ধারাবাহিকতা বজায় রাখা। তিনি বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে বই উপহার দেওয়ার…
