ভোটার তালিকা থেকে নাম বাদ, থমকে জীবনের চাকা: ‘বেনাগরিক’ হওয়ার আতঙ্কে দিন কাটছে রফিকুলের

কিবরিয়া আনসারী ডোমকল: দিনমজুরির কাজ করেন। কখনও আবার ঝালমুড়ি বিক্রি করে সংসারের চুলা জ্বালান। প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করেই চলে স্ত্রী-সন্তানদের নিয়ে ছোট্ট সংসার। জীবনের সবচেয়ে বড় চিন্তা ছিল দু’বেলা খাবারের ব্যবস্থা করা। কিন্তু গত প্রায় ছয় মাসে সেই লড়াইয়ের চেয়েও বড় এক সংকট নেমে এসেছে তাঁর জীবনে। এখন তাঁর কাছে সবচেয়ে বড় প্রশ্ন—তিনি কি…

Read Full News

মুখ্যসচিবসহ শীর্ষ আমলাদের অপসারণে ক্ষুব্ধ মমতা, নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ

ডেইলি ডোমকল, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রশাসনিক স্তরে নজিরবিহীন রদবদল ঘিরে তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত। সোমবার মাঝরাতে নির্বাচন কমিশনের এক নির্দেশে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীসহ একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে “গণতন্ত্রের কণ্ঠরোধ” এবং “বিজেপির অঙ্গুলিহেলনে চালিত” বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার…

Read Full News

গণতন্ত্রের পবিত্রতা রক্ষার রক্ষাকবচ: কী এই মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশন রবিবার চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সব অঞ্চলে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কন্ডাক্ট)। ঘোষিত সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে আগামী ২৩ ও ২৯ এপ্রিল। অন্যদিকে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক…

Read Full News

“বাহিনী বসিয়ে রাখা যাবে না, সরাসরি নামাতে হবে মাঠে”: রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের

ডেইলি ডোমকল, কলকাতা: আসন্ন নির্বাচনের রণকৌশল সাজাতে রাজ্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসে নির্বাচন কমিশন। সোমবারের এই বৈঠক থেকে রাজ্যকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছে কমিশন— রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীকে কোনোভাবেই বসিয়ে রাখা যাবে না, তাদের সরাসরি সক্রিয় কাজে ব্যবহার করতে হবে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের…

Read Full News

পাঁচ রাজ্যে ভোটের দামামা: ১৪৪৪ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক কমিশনের, নজরে অবাধ ও স্বচ্ছ নির্বাচন

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নয়াদিল্লির ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’ (IIIDEM)-এ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ ও পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এদিন মোট ১,৪৪৪ জন আধিকারিককে নির্বাচনী ময়দানে নামার চূড়ান্ত নির্দেশ দিয়েছে কমিশন।…

Read Full News

দেশের ইতিহাসে প্রথম: সুপ্রিম কোর্টে সশরীরে সওয়াল মমতার, নির্বাচন কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। এই প্রথম রাজ্যের কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী সশরীরে শীর্ষ আদালতে উপস্থিত হয়ে নিজের রাজ্যের মানুষের হয়ে সওয়াল করলেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা পিটিশনের ভিত্তিতে বুধবার নির্বাচন কমিশনকে (EC) নোটিশ জারি করেছে সুপ্রিম…

Read Full News

ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মমতা; কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তৃণমূল সুপ্রিমো

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকা সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত এবার পৌঁছাল দেশের শীর্ষ আদালতে। নির্বাচন কমিশন (ECI) এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলমান ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদে সোমবার দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার…

Read Full News

‘ফর্ম-৭’-এর অপব্যবহার করে ভোটার ছাঁটাই?, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি কংগ্রেসের

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড়সড় অনিয়মের অভিযোগ তুলল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফর্ম-৭’ ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে শাসকদল “অনৈতিক নির্বাচনী সুবিধা” নেওয়ার চেষ্টা করছে বলেও সতর্ক করেছে কংগ্রেস। ভোটারদের এই গণ-বিলোপ রুখতে ভারতের নির্বাচন কমিশনের (ECI) জরুরি…

Read Full News

সুপ্রিম সময়সীমা পেরোলেও প্রকাশিত হল না ত্রুটিপূর্ণ ভোটার তালিকা: ‘সফটওয়্যার’ পায়নি বলল কমিশন

ডেইলি ডোমকল, কলকাতা: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও তথ্যগত ত্রুটি থাকা ভোটারদের তালিকা প্রকাশ করতে পারল না পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। শনিবার (২৪ জানুয়ারি) ছিল এই তালিকা প্রকাশের শেষ দিন। কিন্তু অভিযোগ, প্রয়োজনীয় সফটওয়্যার সময়মতো বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে না পৌঁছানোর কারণেই এই বিপত্তি ঘটেছে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল…

Read Full News

এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যা: নির্বাচন কমিশনে বিরুদ্ধে রুজু হল খুনের প্ররোচনার মামলা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এসআইআর আতঙ্কে ৮২ বছর বয়সী এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় এবার নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গেছে। গত ২৯…

Read Full News
error: Content is protected !!