মধ্যপ্রদেশে রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র পারদ চড়ল। কংগ্রেসের একমাত্র রাজ্যসভার প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন পত্র নির্বাচনী আধিকারিক বা রিটার্নিং অফিসার বাতিল করে দেওয়ার পর, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কংগ্রেস। বৃহস্পতিবার সকালেই সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের কাছে এই বিষয়ে একটি জরুরি শুনানির আবেদন জানায় হাত শিবির।…
