“সংসদে দাঁড়িয়ে মিথ্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী”: শহীদ জওয়ানদের নিয়ে সংসদকে ‘বিভ্রান্ত’ করার অভিযোগে রাজনাথের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ কংগ্রেসের
ডিডি ডিজিটাল ডেস্ক: দেশের শহীদ জওয়ানদের মৃত্যুর খতিয়ান নিয়ে লোকসভাকে ‘বিভ্রান্ত’ করার অভিযোগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ বা প্রিভিলেজ মোশন আনার দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে এই দাবি জানিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা লোকসভার সাংসদ কে সি বেণুগোপাল। লোকসভার কার্যপরিচালনা বিধির ২২৩ নম্বর ধারা উল্লেখ করে স্পিকারকে এই…
