রেফারের যন্ত্রণা থেকে মুক্তি, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো আধুনিক সিসিইউ পরিষেবা
নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল মহকুমার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো নতুন পালক। প্রান্তিক এলাকার মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা দিতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্বোধন করা হলো ৫ বেডের অত্যাধুনিক সিসিইউ (Critical Care Unit) পরিষেবা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ওয়ার্ডটির পথ চলা শুরু হয়। এদিন ফিতে কেটে পরিষেবার উদ্বোধন করেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের…
