“বুলডোজার চালিয়ে সমাজের রক্তপিপাসা মেটানো হচ্ছে”— বিস্ফোরক বিচারপতি শ্রীধরন
ডিডি ডিজিটাল ডেস্ক: সাধারণ অভিযোগ উঠলেই অভিযুক্তের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া জেনো নিত্যনৈমিত্তিক ঘটনা। এবার ‘বুলডোজার বিচার’ নিয়ে কড়া অবস্থান নিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন। পুরসভার নিয়ম লঙ্ঘনের অজুহাতে অভিযুক্তদের বাড়ি-ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সরকারি নীতিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। দেশজুড়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যোগী আদিত্যনাথ সরকারের ‘বুলডোজার নীতি’ সম্পর্কিত একটি বিভক্ত রায়ে…
