অজিত ডোভালের ‘আন্ডারকভার এজেন্ট’! বিহার পুলিশের অভিযানে গ্রেফতার ভুয়ো আইএএস অফিসার
ডিডি ডিজিটাল ডেস্ক: নিজেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ‘আন্ডারকভার এজেন্ট’ এবং কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের ‘চিফ সিকিউরিটি অফিসার’ দাবি করা ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে বিহারের খাগড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার গুপ্তা। পেশাদার প্রতারক ও আমলা পরিচয়ে দীর্ঘদিন ধরে জালিয়াতি চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয়। অভিযুক্তের বিলাসবহুল বাড়ি থেকে…
