TOP NEWS

উত্তরপ্রদেশের যুবককে গণপিটুনি: ধর্মীয় পরিচয়ের কারণে হামলার অভিযোগ অস্বীকার পুলিশের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আগ্রায় আনাস নামে এক যুবককে নৃশংসভাবে মারধরের ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গত ২০ জানুয়ারি, মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, সন্তোষ নামে এক মদ্যপ ব্যক্তি আনাসের নাম জিজ্ঞাসা করে তিনি মুসলিম কি না তা নিশ্চিত হওয়ার পর তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবদেন অনুযায়ী, কমল খাঁ এলাকার বাসিন্দা…

Read More

ভোটার তালিকা সংশোধন ‘ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত’: সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়াকে ‘নিরপেক্ষ, ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত’ বলে দাবি করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্টে শুনানির সময় কমিশন সাফ জানিয়েছে যে, গুটিকয়েক এনজিও এবং রাজনৈতিক নেতার মর্জিতে এই ধরণের একটি সাংবিধানিক প্রক্রিয়ার ওপর কোনো ‘উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত’ চালানো যেতে পারে না।…

Read More

ধর্মান্তকরণের সন্দেহে ওড়িশায় যাজককে অমানবিক নির্যাতন: জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটাগ্রাম

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওড়িশার ঢেঙ্কানল জেলায় ধর্মান্তকরণের সন্দেহে এক খ্রিস্টান যাজককে নির্মমভাবে মারধর, জুতোর মালা পরিয়ে ঘোরানো এবং গোবর খেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গত ৪ জানুয়ারি জেলার পারজং থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলেও, সম্প্রতি পুলিশের এফআইআর দায়েরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। প্রার্থনাসভায় হামলা ও নির্মম অত্যাচার সূত্রের খবর, ঘটনার দিন যাজক বিপিন…

Read More

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর, পুত্তুর আদালত চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী পুলিশের দ্বারস্থ হতে চলেছেন শুনে আদালত চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার কর্নাটকের পুত্তুর আদালত চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। দম্পতির পারিবারিক কলহ যে এভাবে চরম রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি আদালত চত্বরে উপস্থিত লোকজন। পুলিশ সূত্রে জানা গেছে, বিষপান করা ওই ব্যক্তির…

Read More

মধ্যপ্রদেশ: ফের দূষিত পানীয় জলে খেয়ে অসুস্থ বহু শিশু, ‘জল ছিল দুর্গন্ধযুক্ত’ অভিযোগ বাসিন্দাদের

ডিডি ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মাহু এলাকায় দূষিত পানীয় জল পান করে শিশুসহ অন্তত দুই ডজন মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে পট্টি বাজার এবং চন্দর মার্গ এলাকায় একের পর এক অসুস্থতার খবর আসতে শুরু করে। মতিমহল এলাকার পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরবরাহ করা জল ছিল কর্দমাক্ত এবং…

Read More

কাশ্মীরে সাংবাদিকদের ওপর ‘পাহারা’! মসজিদ-মাদ্রাসা নিয়ে খবর করে পুলিশের রোষে বাশারত-আশিকরা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের মসজিদ ও মাদ্রাসায় প্রশাসনের তথ্য সংগ্রহের বিষয়ে খবর করে শাহ পুলিশের রোষের মুখে উপত্যকার সাংবাদিকরা। সাংবাদিকদের ওপর জম্মু ও কাশ্মীর পুলিশের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানালো বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সংবাদ সংস্থা। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর বাশারত মাসুদ এবং ‘হিন্দুস্তান টাইমস’-এর আশিক হোসেনসহ অন্তত চারজন সাংবাদিককে পুলিশ তলব করেছে এবং তাঁদের বন্ড…

Read More

“যন্ত্রের মতো জামিন দেওয়া হচ্ছে”, এলাহাবাদ হাইকোর্টের ভূমিকায় বিরক্ত সুপ্রিম কোর্ট

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: শিশু পাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তের জামিন মঞ্জুর করায় এলাহাবাদ হাইকোর্টের ‘যান্ত্রিক’ দৃষ্টিভঙ্গিতে তীব্র ক্ষোভ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট অভিযুক্ত তুলসী নামক এক মহিলার জামিন বাতিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ কে চন্দ্রনের বেঞ্চ মন্তব্য করেছে, অপরাধের গুরুত্ব বিবেচনা না করেই ‘টেমপ্লেট’ বা ধরাবাঁধা…

Read More

আরাবল্লী বাঁচাতে ৭০০ কিলোমিটারের পদযাত্রা: ২৪ জানুয়ারি গুজরাট থেকে শুরু হচ্ছে ‘আরাবল্লী সংরক্ষণ যাত্রা’

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ভারতের অন্যতম প্রাচীন ভৌগোলিক সম্পদ এবং উত্তর-পশ্চিম ভারতের মরুবিস্তার রোধের প্রধান ঢাল আরাবল্লী পর্বতমালাকে বাঁচাতে এক বিশাল আন্দোলনের ডাক দিলেন পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দারা। এই পর্বতমালাকে রক্ষার অঙ্গীকার নিয়ে শুরু হচ্ছে ‘আরাবল্লী সংরক্ষণ যাত্রা’—যা প্রায় ৭০০ কিলোমিটারের একটি দীর্ঘ পদযাত্রা। পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, আইনজীবী, গবেষক এবং দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের স্থানীয়…

Read More

NDTV’র পর আরও এক সংবাদ সংস্থার মালিকানা, এবার IANS কিনল আদানি গোষ্ঠী

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: NDTV’র পর এবার IANS। আরও এক বড়সড় সংবাদসংস্থা অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। সংবাদ সংস্থা আইএএনএস (IANS)-এর অবশিষ্ট ২৪ শতাংশ শেয়ার কেনার মাধ্যমে সংস্থাটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিল ধনকুবের গৌতম আদানি। তবে এই লেনদেনের আর্থিক অঙ্কটি প্রকাশ করেনি আদানি গোষ্ঠী। আদানি এন্টারপ্রাইজেসের মিডিয়া শাখা ‘এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড’ (AMNL), আইএএনএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের…

Read More

২০২৭ আদমশুমারি: যে ৩৩টি প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনাকে?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০২৭ সালের আদমশুমারির (Census of India 2027) প্রস্তুতির লক্ষ্যে বৃহস্পতিবার গেজেট বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এই বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ের অর্থাৎ ‘গৃহ-তালিকাভুক্তকরণ ও আবাসন গণনার’ (House-listing and Housing Census) জন্য নির্ধারিত প্রশ্নাবলি বিস্তারিতভাবে জানানো হয়েছে। তবে দ্বিতীয় পর্যায়ের ‘জনসংখ্যা গণনা’ সংক্রান্ত প্রশ্নাবলি পরবর্তী সময়ে আলাদাভাবে প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের…

Read More
error: Content is protected !!