TOP NEWS

রাজ্য অনুমোদন না দিলে মামলা বন্ধ করে দিই: মাহমুদাবাদ মামলায় বলল সুপ্রিম কোর্ট

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: অপারেশন ‘সিন্দুর’ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আলি খান মাহমুদাবাদ-এর বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন এখনও দেয়নি হরিয়ানা সরকার—মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চ মন্তব্য করে জানায়, রাজ্য সরকার যদি শেষ পর্যন্ত মাহমুদাবাদের বিরুদ্ধে মামলা চালানোর…

Read More

এসআইআর: উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল ২.৮৯ কোটি নাম, চাপে যোগী সরকার!

ডেইলি ডোমকল, লখনউ: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষে মঙ্গলবার উত্তরপ্রদেশের খসড়া সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় দেখা গিয়েছে, রাজ্যের নির্বাচনী তালিকা থেকে মোট ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬ লক্ষ ভোটার মৃত বলে চিহ্নিত হয়েছেন। দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কায় গণনার…

Read More

ভাইকে কেনো জমি! ক্রোধে বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, দেহ কুয়োয় ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জমি নিয়ে বিবাদ। তার জেরেই নিজের বাবা, বোন ও ভাগ্নিকে খুন করল গুণধর ছেলে। কুঠার দিয়ে কুপিয়ে খুন করার পর দেহগুলি কুয়োয় ফেলে দেয় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। সোমবার নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গঙ্গানগর এলাকার একটি গ্রামে। গঙ্গানগরের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) কুলদীপ গুনাওয়াত জানান, রবিবার মুকুন্দ প্যাটেল মউআইমা থানায়…

Read More

চেক বাউন্স: ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জারি হবে সমন, নির্দেশ উত্তরাখণ্ড হাইকোর্টের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: এখন থেকে চেক বাউন্স সংক্রান্ত মামলায় রাজ্য সরকার ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমন জারি করতে পারবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। রেজিস্ট্রার জেনারেল যোগেশ কুমার গুপ্ত জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, চেক বাউন্স মামলায় সমন পাঠানোর ক্ষেত্রে আর কেবলমাত্র প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করতে হবে না। উত্তরাখণ্ড ইলেকট্রনিক প্রসেস…

Read More

নির্মমভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে: এমপিপি উপনির্বাচন নিয়ে তোপ রেড্ডির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে উপনির্বাচনে ব্যাপক ভয় দেখানো এবং গণতান্ত্রিক রীতিনীতির লঙ্ঘনের অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআর কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)-র সভাপতি ওয়াই এস জগন মোহন রেড্ডি। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসকদল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-নেতৃত্বাধীন জোট সরকার জোরজবরদস্তি ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। সোমবার এক্স পোস্টে জগন মোহন রেড্ডি…

Read More

“পরিচ্ছন্ন” ভোটার তালিকাই গণতন্ত্রের ভিত্তি: এসআইআর নিয়ে বললেন জ্ঞানেশ কুমার

ডেইলি ডোমকল, রাঁচি: এসআইআর-এর মূল লক্ষ্য হলো যাতে কোনও যোগ্য ভারতীয় নাগরিকই ভোটার তালিকার বাইরে না থাকেন। সোমবার এমনই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। দু’দিনের ঝাড়খণ্ড সফরে গিয়ে সিইসি বলেন, একটি “পরিচ্ছন্ন” ভোটার তালিকাই গণতন্ত্রের ভিত্তি। এই প্রসঙ্গে তিনি বুথ-স্তরের আধিকারিকদের (বিএলও) এমন একটি তালিকার “ভিত্তি” হিসেবে উল্লেখ করেন। জ্ঞানেশ কুমার জানান,…

Read More

ভারতে চালু ই-পাসপোর্ট: কারা আবেদনের যোগ্য, কীভাবে আবেদন করবেন?

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: সম্প্রতি দেশে চালু হয়েছে ই-পাসপোর্ট। যা প্রচলিত পাসপোর্টের আধুনিক ও ডিজিটাল সংস্করণ। এই নতুন পাসপোর্টে উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ফলে আন্তর্জাতিক ভ্রমণ সহজতর হবে বলে ধারণা করা হচ্ছে। নয়া ই-পাসপোর্টে একটি ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ সংযুক্ত থাকবে, যেখানে আবেদনকারীর ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য এনক্রিপ্টেড আকারে সংরক্ষিত থাকবে। আন্তর্জাতিক…

Read More

ইউপিএসসি-তে চারবার ফেল, নিজেকে পরিচয় দিতেন আইএএস অফিসার, অবশেষে ‘ভুয়ো আইএএস’কে ধরল পুলিশ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: গত ছয় থেকে সাত বছর ধরে নিজেকে একজন সিনিয়র আইএএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এক ব্যক্তি। অবশেষে ভুয়ো আইএএসকে পাকড়াও করল ঝাড়খণ্ড পুলিশ। অভিযুক্তের নাম রাজেশ কুমার (৩৫)। পুলিশ জানিয়েছে, তিনি হাইডারনগর থানার অন্তর্গত কুখি গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় টানা চারবার ব্যর্থ হওয়ার পর…

Read More

প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক জোরদার করতে ৩ দিনের বিদেশ সফরে জেনারেল দ্বিবেদী

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছেন দেশের আর্মি প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৫ জানুয়ারি তিনি বিদেশ সফরে গিয়েছেন এবং ৮ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) ও শ্রীলঙ্কা সফর করবেন জেনারেল দ্বিবেদী। দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে…

Read More

প্রথমে ‘বিড়ি’ তারপর ‘ফোন ছিনতাই’, জুয়েল খুনে ভিন্ন তত্ত্ব ওড়িশা পুলিশের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ২১ বছর বয়সী জুয়েল রানাকে পিটিয়ে খুনের ঘটনার প্রায় এক সপ্তাহ পর পুলিশি তদন্তে অসঙ্গতি প্রকাশ্যে এসেছে। অভিযুক্তরা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন দাবি করেছিল। এনিয়েই ঘটনার সূত্রপাত বলে দাবি করল ওড়িশা পুলিশ। যদিও এর আগে ‘বিড়ি’ নিয়ে তর্ক থেকেই ঘটনার সূত্রপাত বলে…

Read More
error: Content is protected !!