TOP NEWS

এআই উদ্যোক্তারাই ভারতের ভবিষ্যতের সহ-স্থপতি: ‘মেড ইন ইন্ডিয়া’ মন্ত্রে জোর প্রধানমন্ত্রীর

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলিতে দেশীয় ও স্থানীয় বিষয়বস্তু এবং আঞ্চলিক ভাষার সক্রিয় প্রসার ঘটানো উচিত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেন, ভারতীয় এআই মডেলগুলোকে নৈতিক, পক্ষপাতমুক্ত, স্বচ্ছ এবং তথ্য-গোপনীয়তার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বৃহস্পতিবার ভারতীয় এআই স্টার্ট-আপগুলির সঙ্গে একটি রাউন্ডটেবিল বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁদের এআই উদ্যোগের…

Read More

৩০টি ‘নেশন-বিল্ডিং’ অ্যাওয়ার্ড পেয়েছি, আজ আমাকে অপরাধী সাজানো হচ্ছে: সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুক

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: সহিংসতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মুখ খুলেছেন এবং জাতি গঠনে অবদানের জন্য ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছেন—এমন সমাজকর্মী সোনম ওয়াংচুককে এখন অপরাধী হিসেবে তুলে ধরা হচ্ছে বলে দেশের শীর্ষ আদালতকে জানালেন মামলাকারীর আইনজীবী। লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার দাবিতে আন্দোলনের সময় লেহে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে…

Read More

অপরাধের সময় ছিলেন নাবালক: ১৩ বছর জেল খাটার পর মুক্তি দিতে বলল উত্তরাখণ্ড হাইকোর্ট

ডেইলি ডোমকল, দেরাদুন: খুনের মামলায় ১৩ বছর জেল খাটার পর জানা গেল অপরাধের সময় তিনি নাবালক ছিলেন—এমন এক ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট। আদালত জানিয়েছে, একটি দাপ্তরিক ত্রুটির কারণে তাঁর বিরুদ্ধে দেওয়া যাবজ্জীবন সাজা কার্যত অবৈধ হয়ে যায়। বিচারপতি রবীন্দ্র মৈথানি ও বিচারপতি আশিস নাথানির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ কিশোর…

Read More

গবাদি পশু চুরির সন্দেহে পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে

ডেইলি ডোমকল, রাঁচি: গবাদি পশু চুরির সন্দেহে পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় বুধবার রাতে এক ৪৫ বছর বয়সি মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জানুয়ারি) রাতে পোরাইয়াহাট থানার অন্তর্গত মাতিহানি গ্রামে। নিহত ব্যক্তির নাম পাপ্পু আনসারি। তিনি পাঠারগামা থানার আওতাধীন রানিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,…

Read More

৭ আরএসএস–বিজেপি কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড, বাম নেতা খুনে সাজা ঘোষণা আদালতের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০০৮ সালে এক সিপিআই(এম) নেতাকে হত্যাকাণ্ডের মামলায় সাতজন আরএসএস–বিজেপি কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে কেরালার এক আদালত। বৃহস্পতিবার থালাসেরির এক আদালত এই সাজা ঘোষণা করেছে। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক বিমল জে সুমিত ওরফে কুট্টান যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। জানা গিয়েছে, অভিযুক্তদের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত বৃহস্পতিবার…

Read More

মাদক পাচার, কুয়েতে দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডে সাজা দিল আদালত

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মাদক পাচারের অভিযোগে কুয়েতের একটি আদালত দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডে সাজা দিয়েছে। দেশটির ভেতরে সরবরাহের উদ্দেশ্যে আনা হেরোইন ও মেথামফেটামিন (যা ‘শাবু’ নামে পরিচিত) উদ্ধার হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্তদের কাইফান ও শুয়াইখ এলাকায় গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানে তাঁদের কাছ থেকে ১৪ কেজি হেরোইন এবং ৮ কেজি মেথামফেটামিনের…

Read More

খাবারের অভাবে অভুক্ত, গভীর খাদ্য সংকটের মুখে পাকিস্তান: রিপোর্ট HIES-র

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: তীব্র খাদ্য সংকট এবং খাবারের অভাবে অভুক্ত থাকতে হচ্ছে দেশের মানুষকে। পাকিস্তানে পারিবারিক খাদ্য-নিরাপত্তাহীনতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে পাকিস্তানের হাউসহোল্ড ইন্টিগ্রেটেড ইকোনমিক সার্ভে (HIES)। রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবছরে প্রায় প্রতি চারজনের একজন মাঝারি থেকে তীব্র খাদ্য-নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েচেন। যেখানে ২০১৮–১৯ সালে এই হার ছিল প্রায় প্রতি ছয়জনে একজন। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত…

Read More

হামলা হলে পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত ইরান: মার্কিন হুমকির কড়া জবাব তেহরানের

ডেইলি ডোমকল, বেইরুট: ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যেতে চায় না খামেনির দেশ ইরান। তবে আবার হামলা বা আক্রমণ হলে পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে ইরান—এমন মন্তব্য করেছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেইরুটে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। আরাগচি জানান, পারস্পরিক সম্মানের ভিত্তিতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের…

Read More

দেশের পরিস্থিতি “গণহত্যার” দিকে এগোচ্ছে: প্রকাশ রাজ, ‘রাষ্ট্রদ্রোহী’ আক্রমণ বিজেপির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতি কার্যত “গণহত্যার প্রস্তুতি”-র দিকে এগোচ্ছে বলে বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট দক্ষিণি অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এজেন্ডা হলো “মুসলিম, আদিবাসী ও সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করা”। হায়দরাবাদে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) আয়োজিত ‘লংগিং ফর জাস্টিস’ শীর্ষক…

Read More

প্রশাসনিক দপ্তরে ধুন্ধুমার: প্রসেনজিৎ-রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিডিওর, মামলা রুজু করে তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে মারমুখী আচরণ ও অশ্লীল মন্তব্য করার অভিযোগকে ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ছড়াল ডোমকল বিডিও অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সেই ঘটনায় এবার লিখিত অভিযোগ দায়ের করলেন ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস। বৃহস্পতিবার ডোমকল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সূত্রের খবর, লিখিত অভিযোগে…

Read More
error: Content is protected !!