TOP NEWS

‘ওর ফাঁসি না হওয়া পর্যন্ত আমি থামব না’: বললেন উন্নাওয়ের নির্যাতিতা

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: উন্নাও ধর্ষণ কাণ্ডে ‘দোষী’ কুলদীপ সেনগারের জামিনে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে দিল্লি হাইকোর্টের যাবজ্জীবন কারাদণ্ড বাতিলের নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম রায়ে সন্তোষ প্রকাশ করল উন্নাও কাণ্ডের নির্যাতিতা। সুর চড়িয়ে তিনি বলেন, “ওর ফাঁসি না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।” সংবাদ সংস্থা পিটিআইকে নির্যাতিতা বলেন, “এই সিদ্ধান্তে…

Read More

স্বাধীনতা রাষ্ট্রের উপহার নয়, বরং তার প্রথম দায়িত্ব: পাসপোর্টের অধিকার নিয়ে বলল সুপ্রিম কোর্ট

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ভারতের সাংবিধানিক কাঠামোয় ব্যক্তিস্বাধীনতা রাষ্ট্রের দেওয়া কোনও দান নয়, বরং তা রাষ্ট্রের প্রথম ও মৌলিক দায়িত্ব—এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা চললেও তা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। সোমবার কয়লা সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত এবং অন্য একটি কয়লা…

Read More

৩১ ডিসেম্বর থেকে ডোমকলে বই ও পৌরমেলা, উদ্বোধন করবেন জেলা শাসক

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলে শুরু হতে চলেছে অষ্টম বই ও পৌরমেলা। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই বইমেলা ও পৌরমেলার দরজা খুলবে পাঠক ও দর্শনার্থীদের জন্য, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এবছরের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক নীতিন সিংহানিয়া। বইমেলার আয়োজকরা জানান, এবছরের বইমেলা উদ্বোধন করবেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। বইপ্রেমীদের পাশাপাশি শিল্প-সংস্কৃতির…

Read More

আমি সেকুলার, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি: দুর্গা অঙ্গনের শিলান্যাসে মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাংলাভাষী মানুষদের হেনস্তা, নাগরিকত্ব ও ভোটাধিকার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মা দুর্গার কাছে প্রার্থনা করব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও, অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য…

Read More

‘চিনা’ সন্দেহে এমবিএ পড়ুয়াকে খুন, বিজেপির ‘ঘৃণার ফল’ বলে আক্রমণ রাহুলের

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বর্ণবিদ্বেষের শিকার এক ছাত্র। অকালে প্রাণ গেল ত্রিপুরার এক মেধাবী ছাত্রের। দেরাদুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়তেন অ্যাঞ্জেল চাকমা (২৪)। পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। দেরাদুনে ত্রিপুরার যুবকের খুনের ঘটনায় এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘দেরাদুনে অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেলের সঙ্গে…

Read More

পুলিশকে হেনস্থার অভিযোগে আটক হুমায়ুন পুত্র, এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি জেইউপি প্রধানের

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ভরতপুরের বিধায়ক পুত্রকে আটক করল পুলিশ। রবিবার জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে আটক করেছে পুলিশ। বিধায়কের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীকে মারধর করেছেন হুমায়ুন পুত্র বলে দাবি পুলিশের। পিটিআই-কে জেলা পুলিশের এক আধিকারিক জানান, ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খানের…

Read More

‘কাজের চাপ সহ্য করতে পারছি না, বিদায়’, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী বিএলও

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ফের এক বিএলও-র মৃত্যু। রবিবার পুরুলিয়া জেলার রণিবাঁধ বিধানসভা এলাকায় এক বুথ লেভেল অফিসার (BLO)-এর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদের কারণেই তিনি চরম সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিএলও-র নাম হরধন মণ্ডল।…

Read More

ইউনূস শাসনে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী শক্তি: অশান্তির বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ওয়াইসি

ডেইলি ডোমকল, হায়দারাবাদ: বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি পরিস্থিতি এবং ভারতের হিংসার ঘটনাগুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। রবিবার তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মিম সাংসদ। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি বাংলাদেশে দুই হিন্দু যুবক দীপু চন্দ্র দাস ও অমৃত…

Read More

হাদি হত্যাকাণ্ডের খুনিরা মেঘালয়ে ঢুকেছে, ঢাকার দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়াল বিএসএফ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনরা মেঘালয়ে ঢুকেছে। এমনই দাবি করেছে বাংলাদেশ পুলিশ। যদিও রবিবার এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিল মেঘালয়ের নিরাপত্তা সংস্থাগুলি। মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত বিএসএফের আইজি ও. পি. ওপাধ্যায় জানান, “এই ধরনের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। হালুয়াঘাট সেক্টর দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কেউ মেঘালয়ে প্রবেশ করেছে—এমন…

Read More

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘চরম সঙ্কটজনক’, জানালেন চিকিৎসক

ডেইলি ডোমকল, ঢাকা: শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। ৮০ বছর বয়সি খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বহু শারীরিক জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের পরামর্শে গত ১১ ডিসেম্বর তাঁর ফুসফুস ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দিতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়…

Read More
error: Content is protected !!