TOP NEWS

ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত ভারত: শাকসগামে চিনের পরিকাঠামো প্রকল্পে কড়া অবস্থান দিল্লির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: চিন আবারও জম্মু-কাশ্মীরের শাকসগাম উপত্যকা নিয়ে তার “অমূলক মানচিত্রগত দাবি” পুনর্ব্যক্ত করায় ভারত-চিন সম্পর্কে নতুন করে চিড় ধরেছে। বেইজিং জানিয়েছে, ওই অঞ্চলে তাদের পরিকাঠামো প্রকল্পগুলো “আলোচনার ঊর্ধ্বে”। এই মন্তব্য আসে কয়েক দিন পর, যখন দিল্লি শাকসগামে চিনের পরিকাঠামো নির্মাণের সমালোচনা করে বলেছিল, এটি ভারতের ভূখণ্ড হওয়ায় দেশ তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয়…

Read More

রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, জেলেনস্কির হাহাকার!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে রাতভর ব্যাপক আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় প্রায় ৩০০ আক্রমণাত্মক ড্রোনের পাশাপাশি ১৮টি ব্যালিস্টিক মিসাইল ও সাতটি ক্রুজ মিসাইল ব্যবহৃত হয়েছে। এক্স-এ (X) পোস্ট করা বিবৃতিতে জেলেনস্কি জানান, হামলায় ব্যবহৃত অধিকাংশ ড্রোন ছিল ‘শাহেদ’ ধরনের মানববিহীন আকাশযান…

Read More

“সংশোধন নয়, রাজনৈতিক চক্রান্ত”: ভোটার তালিকা নিয়ে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্যে রাজ্যে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার আড়ালে বিজেপি “রাজনৈতিক চক্রান্ত” চালাচ্ছে এবং “সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার” করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে প্রক্রিয়ার লক্ষ্য ছিল বৈধ ভোটারদের তথ্য যাচাই ও পূর্ণ…

Read More

লজিক্যাল ডিস্ক্রিপেন্সি: এক গুচ্ছ প্রশ্ন ও নির্বাচন কমিশনকে খোলা চিঠি

——————————————————————————- প্রতি, মাননীয় নির্বাচন কমিশনার আমি একজন ভারতীয় নাগরিক এবং পেশায় সাংবাদিক। বিগত দিনে IR হলেও একটি সুন্দর ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মতো নাগরিকেরাও নির্বাচন কমিশনের SIR- কে সমর্থন করেছে। ইতিমধ্যে প্রায় ৫৮ লাখ মানুষের নাম বাদ পড়েছে। প্রায় ৩৩ লক্ষ ভোটারের তথ্য ম্যাপিং হয়নি এবং তাদের শুনানির জন্য ডাকা…

Read More

টার্গেট পশ্চিমবঙ্গ: এবার বাংলাকে বাঁচাতে রুখে দাঁড়ানোর সময়

——————————————————————————- বাংলার প্রতিটি অবিজেপি দলের কর্মী, সমর্থক, নেতা, এমনকি বিজেপিরও বাঙালি সমর্থকদের প্রতি আবেদন, এবার অন্তত বাংলাকে বাঁচাতে আওয়াজ তুলুন। কারণ, যা হচ্ছে, তার কোনোটাই বিচ্ছিন্ন নয়, বরং ভীষণ সুসংগঠিত। বহুবার লিখেছি, আরও একবার সময়সারণীটা লিখি। দেশজুড়ে বাঙালি ঠ্যাঙানো কখন শুরু হল, মনে করে দেখুন। অপারেশন সিঁদুর চলার পর্যায়েই। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হঠাৎ খুঁজে পাওয়া…

Read More

অনলাইন জুয়ার মরণফাঁদ: সুইসাইড নোট লিখে আত্মহত্যা জলঙ্গির শিক্ষকের

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: অবাধ জুয়ার রমরমা এবং তাতে জড়িয়ে পড়ার জেরে আত্মহত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গিতে। সরকারি বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্রের প্রশিক্ষক শাহিনুর রহমান ওরফে মিন্টু (বয়স ৩৪) রবিবার তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা পরে তাঁর লেখা এক পাতার সুইসাইড নোট প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়। নোটের শেষ লাইনে…

Read More

‘ওরা আমাদের দেশপ্রেম শেখায়’: ইতিহাস নিয়ে আরএসএস-কে তুলোধনা ওয়াইসির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস-এর অবদান নিয়ে প্রশ্ন তুলে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, সংঘের প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ার ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য নয়, বরং ‘খিলাফত আন্দোলন’-কে সমর্থন করার কারণে জেলে গিয়েছিলেন। আগামী ১৫ জানুয়ারির পুরনিগম নির্বাচনের আগে সোমবার ছত্রপতি সম্ভাজিনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওয়াইসি বলেন, ওই অঞ্চলে…

Read More

বাবা-মাকে অবহেলা, অবাধ্য সন্তানদের শায়েস্তা করতে বড় পদক্ষেপ নিচ্ছে তেলঙ্গানা সরকার

ডেইলি ডোমকল, হায়দরাবাদ: বয়স্ক বাবা-মায়ের দেখভাল না করা সরকারি কর্মীদের বিরুদ্ধে নতুন আইন আনার পরিকল্পনা করছে তেলঙ্গানা সরকার। সোমবার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি জানান, বহু ক্ষেত্রেই প্রবীণ নাগরিকেরা তাঁদের সন্তানদের অবহেলার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে আসন্ন বাজেট অধিবেশনে সরকার এমন একটি আইন আনবে, যার আওতায় বাবা-মায়ের যত্ন না নেওয়া সরকারি কর্মীদের বেতন থেকে ১০ থেকে ১৫…

Read More

গুনতে হবে বড় জরিমানা! পথকুকুর ইস্যুতে রাজ্য সরকার ও ‘অ্যানিমাল লাভার’-দের সতর্ক করল সুপ্রিম কোর্ট

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: কোনও শিশু বা বয়স্ক ব্যক্তি যদি কুকুরের কামড়ে আহত হন বা প্রাণ হারান, তবে “কিছুই না করার” জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপর ক্ষতিপূরণ দিতে হবে সাফ জানাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ বলেন, যারা রাস্তার কুকুরদের খাবার দেন, তাঁদেরও দায়বদ্ধ করা হবে। তাঁর মন্তব্য, এই বিষয়টি এখন আদালতের কার্যধারার…

Read More

বিদায় ‘১০ মিনিটের ডেলিভারি’! গিগ শ্রমিকদের নিরাপত্তায় ব্লিঙ্কিট-জেপ্টোকে বড় নির্দেশ শ্রমমন্ত্রীর

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ডেলিভারি বয়দের (গিগ শ্রমিক) নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে ব্লিঙ্কিটের মতো ই-কমার্স ও কুইক-কমার্স প্ল্যাটফর্মগুলিকে তাদের ‘১০ মিনিটে ডেলিভারি’ প্রত্যাহার করতে বলা হয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যিয়া এই প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিষয়টি স্পষ্ট করেন। সূত্রের দাবি, ইতিমধ্যে ব্লিঙ্কিট ইতিমধ্যেই তাদের ট্যাগলাইন বদলেছে। আগে যেখানে লেখা ছিল “১০ মিনিটে ১০,০০০-র বেশি…

Read More
error: Content is protected !!