রাম মন্দিরের পর এবার বদ্রীনাথ ধাম: দানবাক্সের টাকা তছরূপের অভিযোগে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ
ডিডি ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাঠগড়ায় উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া দানের টাকা ও প্রণামীতে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর শুক্রবার একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ‘বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি’। বিকেটিসি-র সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত অভিযোগগুলিকে…
