TOP NEWS

সংসারে স্বাচ্ছন্দ্য ফেরাতে পাড়ি দিয়েছিলেন কেরালা, অসুস্থ হয়ে অকাল মৃত্যু সাগরপাড়ার শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফেরাতে দেড় মাস আগে কাজের সন্ধানে সুদূর কেরালায় পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নবীন গ্রামের বাসিন্দা শরিফুল বিশ্বাস (৪০)। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন আর পূরণ হল না। অসুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই মৃত্যু হল পরিযায়ী ওই শ্রমিকের। শোকস্তব্ধ নবীন গ্রাম সহ গোটা সাগরপাড়া এলাকা। পরিবার সূত্রে জানা…

Read More

ঝাড়খণ্ডের পর এবার বিহারে শ্রমিক নিগ্রহ, শনিবারেও রণক্ষেত্র বেলডাঙা: বিপর্যস্ত রেল ও জাতীয় সড়ক

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙা: ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের রেশ কাটতে না কাটতেই এবার বিহারে মুর্শিদাবাদের শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে শুক্রবারের পর শনিবারও অগ্নিগর্ভ হয়ে উঠল বেলডাঙা। দফায় দফায় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ এবং লেভেল ক্রসিং ভাঙচুরের ঘটনায় অচল হয়ে পড়েছে জনজীবন। বিহারে নিগ্রহের শিকার আনিসুর বিক্ষোভকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরা…

Read More

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে ‘খুন’, রণক্ষেত্র বেলডাঙা: জাতীয় সড়ক ও রেল অবরোধ

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙা: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক যুবককে ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙা। দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং রেললাইন স্তব্ধ করে দেওয়ার ঘটনায় জেলাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি…

Read More

তামিলনাড়ুতে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: তামিলনাড়ুতে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার এক পরিযায়ী শ্রমিকের। সোমবার চেন্নাইয়ে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম আমাই শেখ (বয়স ৩০)। তিনি মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। ওড়িশায় পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মৃত্যুর কয়েক সপ্তাহ পর ফের আরেক শ্রমিকের মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ে দৈনিক মজুরিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন আমাই…

Read More

ওড়িশায় ফের খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, ‘সব শেষ হয়ে গেল’ আর্তনাদ মায়ের

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। গণপিটুনির জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা। বয়স ২১ বছর। তিনি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর এলাকার বাসিন্দা। আহত হয়েছেন- আতিউর রহমান ও সানোয়ার হোসেন। তাঁরা প্রত্যেকেই মুর্শিদবাদের…

Read More

সন্দেহ বাংলাদেশি: কট্টরপন্থীদের গণপিটুনিতে মৃত্যু রামনারায়ণের

ডেইলি ডোমকল, তিরুবনন্তপুরম: পরিবারে স্বাচ্ছন্দ্য ফেরাতে কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিক। কিন্তু সেই কাজের খোঁজই শেষ পর্যন্ত ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হল। বাংলাদেশি সন্দেহে গণপিটুনির জেরে মৃত্যু হল ৩১ বছর বয়সী রামনারায়ণ বাঘেল। নিহত রামনারায়ণ ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। গণপিটুনিতে পরিযায়ীর মৃত্যুতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের মধ্যে…

Read More
error: Content is protected !!