মুর্শিদাবাদে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ ৭ লাখ নাম: দ্রুত নিষ্পত্তির দাবি সিপিএমের
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পরও মুর্শিদাবাদ জেলায় বহু ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। পাশাপাশি বহু মানুষের ভাগ্য ট্রাইবুনালে ঝুলে থাকায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। এই পরিস্থিতিতে ‘বিবেচনাধীন’ মামলাগুলির দ্রুত নিষ্পত্তি এবং ট্রাইবুনালে আটকে থাকা বিষয়গুলির দ্রুত সমাধানের দাবিতে বুধবার বহরমপুরে দলের জেলা…
